জাতীয়

জঙ্গি আশ্রয়-প্রশ্রয় ও মদদ দাতাদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দাতাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকেও যথাযথ ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় কোস্টগার্ডের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

সকালে চট্টগ্রামে কোস্টগার্ডের দুটি জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মদক্ষতায় উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড আস্থা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার—এ কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদে মদদদাতাদের কোনো ছাড় নয় বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় দেশ ও জাতির সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করতে কোস্টগার্ডকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ