জাতীয়

ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশ রহিতের প্রস্তাব সুজনের

ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশ রহিতের প্রস্তাব সুজনের
ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশ রহিতের প্রস্তাব সুজনের

নির্বাচন কমিশন- ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশ করার আইনটি সংশোধন করে তা রহিত করার প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে সার্চ কমিটি কার্যকর হবে না বলে জানান গোলটেবিলে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকরা।

যাদেরকে নতুন কমিশনে নিয়োগ দেয়া হবে তাদের রাজনৈতিক পরিচয় আছে কি না খতিয়ে দেখার ও পরামর্শ দেন তারা।

আর পাঁচ সদস্যর কমিশনের পরিবর্তে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনেরও প্রস্তাব তুলে সুজন।

নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত আইনের খসড়া ও প্রাসঙ্গিক ভাবনা" নিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক করে সুশাসনের জন্য জন্য নাগরিক—সুজন। এতে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এ সময় সুজনের প্রস্তাবনায় নতুন নির্বাচন কমিশন গঠনে আইন সংশোধনের কথা বলা হয়।

সরকারি দলগুলো চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব— এজন্য দরকার তাদের মধ্যে সমঝোতা।

আর রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সার্চ কমিটি কার্যকর হবে না উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনাররা জানান, পাঁচ জনের পরিবর্তে তিন সদস্যের কমিশন গঠনেরও প্রস্তাব করেন।

নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলেও গণতন্ত্রের বিপর্যয় ঘটবে মন্তব্য করে নাগরিক সমাজের প্রতিনিধি ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ

গণতন্ত্রের স্বার্থে প্রধান দুইদলের নেত্রীদের একসঙ্গে বসার প্রস্তাব করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ