জাতীয়

বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান

বাংলাদেশ অনুপ্রবেশকারী
বাংলাদেশ অনুপ্রবেশকারী

ঢাকায় সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তাদের দেশ থেকে অনুপ্রবেশকারী সবাইকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এ বিষয়ে একটি কর্মকৌশল নির্ধারনেরও প্রস্তাব করা হয়।

এর পরিপ্রেক্ষিতে অবৈধ অনুপ্রবেশকারীদের যাচাই বাছাই করে নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ঢাকা সফর নিয়ে সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার উদ্দেশ্যে নিয়ে ঢাকায় সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিয়াও থিন এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গেও বৈঠক করেছেন। বুধবার আলাদা আলাদা বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার তাগিদ দেয়া হয়।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির বিশেষ প্রতিনিধি স্টেট কাউন্সিলর কিয়াও থিনের ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বিভিন্ন সময়, বিভিন্ন ইস্যুতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কারনে দেশের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

একইসঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার পর্যটন এ অর্থনৈতিক লোকসান হচ্ছে বলে উল্লেখ করে ওইসব নিবন্ধতি অনিবন্ধিত মিলিয়ে প্রায় চার লাখ অনুপ্রবেশকারীদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানানো হয়।

এছাড়াও মিয়ানমারের রাখাইন অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অস্থিরতা কারন অনুসন্ধান করে এ ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে একটি স্থায়ী কর্মকৌশল প্রনয়ণেরও পরামর্শ দেয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে।

এএইচ মাহমুদ আলী বলেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা দুদেশের সদিচ্ছা এবং হাতে নেয়া উদ্যোগই সমাধানের পথ দেখাবে।

সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলদেশে যেসব মিয়ানমারের নাগরিক আশ্রয় নিয়েছে, তাদেরকে যাচাই-বাছাই করে ফিরিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে গত অক্টোবর থেকে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই ঘটনায় একাধিকবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের মুখে এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি'র বিশেষ প্রতিনিধি হিসেবে প্রতিমন্ত্রী কিয়াও থিনের এই ঢাকা সফর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ