জাতীয়

নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে দলকে নির্দেশ

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগামী জাতীয় নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে দলকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীতে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু হয়ে গেছে। দলকে এগিয়ে নিতে সবাইকে আত্মবিশ্বাসী হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।

সরকার ও দলীয়ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে কাজ চলছে—উল্লেখ করে তিনি বলেন, গত ৩ বছরে পরিকল্পার চেয়ে বেশি কাজ করেছে সরকার। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে।

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের আরো আত্মত্যাগী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী।

আওয়ামী লীগ সরকার নিজেদের জন্য নয়— দেশের জন্য কাজ করে আর এটাই বিএনপি-জামাতের সঙ্গে আওয়ামী লীগের মূল পার্থক্য বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে ২০তম জাতীয় সম্মেলনের পর বিকেলে প্রথমবারের মতো ধানমণ্ডি কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে কার্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তার দুপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

কার্যালয়ে প্রবেশের পর দলের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ