জাতীয়

রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে আজ- রোববার সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ব বাণিজ্য বৃদ্ধি ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে "ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম"।

এর ৪৭তম সম্মেলনে এবার যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারই প্রথম দাভোস ফোরামে অংশ দিচ্ছে বাংলাদেশ।

সভায় বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ ৪৫টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন।

আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া সম্মেলনে অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, পানি আর তথ্য প্রযুক্তি ও নারীর ক্ষমতায়নের বিষয়ে তারা বক্তব্য রাখবেন তিনি।

ফোরামে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ