চলতি মধ্যে রাজধানীর উত্তর অংশের বেশিরভাগ সড়কই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
রোববার সকালে মিরপুরের রূপনগর এলাকায় মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে গাছ বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ঢাকার সবুজায়নের উপর গুরুত্ব আরোপ করে এ সময় তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে সিটি করপোরেশন তবে পরিবেশগত উন্নয়ন করতে হলে সবাইকেই এগিয়ে আসতে হবে।
এজন্য প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, গতবছর উত্তর সিটি এলাকায় ৩২ হাজার গাছ লাগানো হয়েছে—তবে এ বছর এর চেয়েও বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: