জাতীয়

ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুইজারল্যান্ডের দাভোসে মঙ্গলবার শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফের ৪৭তম বার্ষিক সম্মেলন।

সম্মেলনের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লস সোয়েবের আমন্ত্রণে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনের সেশনে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সুইজারল্যান্ড সফরে রয়েছেন। চার দিনব্যাপী এই সম্মেলনে প্রধানমন্ত্রী পানি, অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

তুলে ধরবেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা। সম্মেলন শেষে আগামী ২১ জানুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফের ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ থেকে ২০ জানুয়ারি চারদিন চলবে এ সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় 'প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব'।

সোমবার জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহসান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সুইজারল্যান্ড সফরকালে এ হোটেলেই অবস্থান করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ১৭ জানুয়ারি দাভোসের কংগ্রেস সেন্টারে ডব্লিউইএফের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত 'সেপিং এ নিউ ওয়াটার ইকোনমিক' শীর্ষক কর্মশালায় অংশ নিবেন তিনি। পাশাপাশি কংগ্রেস সেন্টারে দক্ষিণ এশিয়ার 'এনহ্যানসিং রিজিওনাল কোঅপারেশন' শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

১৮ জানুয়ারি 'ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব' শীর্ষক অধিবেশনে অংশ নেয়ার কথা রয়েছে তার। ১৯ জানুয়ারি 'মাল্টিপোলার ওয়ার্ল্ড এ প্রতিবেদনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব শীর্ষক ওয়ার্ল্ড ইকোনমিক লিডারদের এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

একইদিন সন্ধ্যায় 'ওমেন লিডার-দ্যা নিউ ফ্রন্টায়ার্স অব লিডারশিপ' শীর্ষক মতবিনিময় সভার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে মূল অধিবেশনের বাইরে সাইড লাইনে বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন তিনি। এছাড়া বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে একান্ত বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ