জাতীয়

নালিশ না করে রাজপথে আসুন, বিএনপিকে সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নালিশ না করে সাহস থাকলে রাজপথে নামার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনামূলক প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অন্ধকারে ঢিল ছোড়ে— তাদের অভিযোগের পেছনের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। নারায়ণগঞ্জের নির্বাচনের মতো এমন ফেয়ার নির্বাচন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আর হয়নি বরং সকল মহলেই তার প্রশংসা হয়েছে। সেটা নিয়েও সন্দেহ—সব ব্যাপারেই সন্দেহের চোখে দেখে বিএনপি।

তিনি আরো বলেন, বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত কারণ তাদের কাছে নালিশ ছাড়া আর কিছু নেই।

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায় বিচার বিভাগ যে স্বাধীন ও নিরপেক্ষ তার প্রমাণ দিয়েছে সরকার বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত উভয় পাশে এক কিলোমিটার ৮ লেনে উন্নীতকরণের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএও) মো. আবু নাসের বেগ, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদসহ বিআরটিএ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ