জাতীয়

বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান বাতিলের দাবি

সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশ
সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশ

বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান বাতিলের দাবি জানিয়েছে দেশের ৬৯টি মানবাধিকার, নারী, ও উন্নয়ন সংগঠন। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশে এ দাবি জানান সংগঠনের কর্মীরা।

তারা বলেন, বিশেষ বিধান রেখে ১৮ বছরের নিচে বিয়ের সুযোগ থাকলে দেশে নারী ও শিশু উন্নয়নে সার্বিক অগ্রগতি প্রশ্নবিদ্ধ হবে। বিয়ের বয়স কমিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন সম্ভব নয়।

গতবছরের ২৪ নভেম্বর বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ এর অনুমোদন দেয় মন্ত্রিসভা। মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখার পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বৈধতার কথাও খসড়ায় উল্লেখ রয়েছে।

এ বিশেষ বিধান বাতিলের দাবিতে, ৬৯টি সামাজিক উন্নয়ন সংগঠনকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সামাজিক প্রতিরোধ কমিটি।

সমাবেশে বিশেষ বিধান বাতিল করে বিয়ের বয়স শুধু ১৮ বছর রাখার আহ্বানও জানান সংগঠনের নেতারা। এছাড়াও ১৮ বছরের নিচে যেন কোনো মেয়ের বিয়ে না হয় সেজন্য সারাদেশে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ