জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুরু হচ্ছে মুসলিম উম্মাহ'র দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরইমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে— রয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় পর্বের ইজতেমা চলবে রোববার পর্যন্ত।

তাবলীগ জামাতের দেশি-বিদেশি লাখো মুসল্লির গন্তব্য এখন টঙ্গীর তুরাগ নদের পাড়। বিশ্ব ইজতেমায় শরীক হতে বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন ইজতেমা ময়দানে। চটের ছাউনির নিচে ঠাঁই নেয়া লাখ লাখ মুসল্লির পাশাপাশি টিনসেডে তৈরি বিদেশি নিবাসও সরগরম। ময়দানে আসা মানুষের ঢল অব্যাহত থাকবে রোববার আখেরী মোনাজাত পর্যন্ত।

শুক্রবার ফজরের নামাজের পর আম বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের মূল ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকেই দিক-নির্দেশনামূলক বয়ান শুরু হয়েছে।

প্রথম পর্বের মতোই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা টহলের পাশাপাশি খিত্তার ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করছে সাদা পোশাকের পুলিশ।

মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে বসানো হয়েছে স্বাস্থ্য ক্যাম্প। বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে পরিচালিত হবে ভ্রাম্যমান আদালত।

এর আগে ১৩ থেকে ১৫ জানুয়ারি, ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লি অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ