সরকারের জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর সাংবাদিকদের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সবিচালয়ে নিজ মন্ত্রনালয় সভাকক্ষে নব নির্বাচিত সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের তিনি এ মন্তব্য করেন।
অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের যেসব বিভাগ জনসেবা দিচ্ছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে ও নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে। তাদের ওপর সাংবাদিকদের নজরদারি বাড়ানো প্রয়োজন।
সাংবাদিকরা অবাধে সচিবালয় থেকে তথ্য সংগ্রহ করতে পারছেন বলেও জানান হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: