জাতীয়

ঢাকা থেকে কেমিকেলের গোডাউনগুলো উচ্ছেদের ঘোষণা

সিনেট ভবনে গোলটেবিলের আলোচনা সভা
সিনেট ভবনে গোলটেবিলের আলোচনা সভা

অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিকেলের গোডাউনগুলো উচ্ছেদ করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আর অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুযোর্গ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিলেন উত্তরের মেয়র আনিসুল হক।

অগ্নিকাণ্ডের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গোলটেবিলের আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

আগামী ১ মার্চ থেকে র্যা ব-পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাবে বলে সভায় জানানো হয়। সেইসঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথাও উঠে আসে।

উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, দুই হাজার মানুষের জন্য একজন করে হলেও রাজধানীতেই ১০ হাজার ফায়ার সার্ভিস কর্মী প্রয়োজন।

আর দুর্ঘটনা এড়াতে পুরান ঢাকায় যেসব কেমিকেলের গুদাম আছে সেগুলো উচ্ছেদ করার কথা বললেন দক্ষিণের মেয়র।

এ সময় ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাইদ খোকন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ