প্রশাসনিক কাজে গতি আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত করা হয়েছে। একটি জননিরাপত্তা বিভাগ, আর অন্যটি সুরক্ষা সেবা বিভাগ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করেছেন।
জননিরাপত্তা বিভাগের অধীনে থাকছে: বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টার।
আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকছে: বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: