বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, তারা (বিএনপি) আন্দোলনের নামে সংহিসতা করলে ব্যবস্থা নেয়া হবে। বিএনপির আন্দোলন করার সামর্থ নেই। তাই বলে আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।
এ সময় মন্ত্রী মোটর অধ্যাদেশ আইন বাস্তবায়ন, রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ বাড়ানো, প্রাইভেটকারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণ— ইত্যাদি প্রসঙ্গে কথা বলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: