রামপাল বিদ্যুত প্রকল্প থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে নিয়ে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রামপালে বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নসরুল হামিদ বিপু বলেন, রামপাল প্রকল্প থেকে সরবে না সরকার— বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ অমূলক।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ অমূলক। বিদ্যুত উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে শিগগিরই নেপালসহ প্রতিবেশি দেশগুলো থেকে বিদ্যুত আমদানি করা হবে।
আগামিতে বিদ্যুতের ব্যবহারের সঙ্গে বিদ্যুতের চাহিদা সমন্বয়ের জন্য প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুত আমাদানি করা হবে বলেও জানান তিনি।
বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকলে আগামিতে তেলের দাম কমানোর পাশাপাশি এলপিজি গ্যাসের দাম নির্ধারণ ও এটি রক্ষণাবেক্ষণের একটি নীতিমালা দ্রুত করা হবে বলে জানান নসরুল হামিদ। একইসঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য প্রকল্প দ্রত বাস্তবায়ন, অবকাঠামোগুলো আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।