জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে সমবেত হয়েছেন লাখো মুসল্লি

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

আল্লাহর সন্তুষ্টি অর্জন আর মুসলিম জাহানের শান্তি কামনায় দেশ-বিদেশের লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে সমবেত হয়েছেন। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকেই লাখো মুসুল্লি ব্যস্ত রয়েছেন ইবাদত-বন্দেগিতে।

যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা দেশি-বিদেশি ইমাম ও মুরুব্বিদের বয়ান শুনছেন। ইজতেমাকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রোববার সকালে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার আনুষ্ঠানিকতা।

এদিকে, শনিবারও ফজরের নামাজের পর আম বায়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা জামশেদ। দ্বিতীয় দিনে ইবাদত, বন্দেগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা ও তাবলীগ জামাতের বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোচনকে গুরুত্ব দেয়া হয়।

শুক্রবার ফযরের নামাজের পরই শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের মুল আনুষ্ঠানিকতা। ইজতেমায় আগত মুসুল্লিরা বলছেন, ঈমান, আমল ও আখলাক নিয়ে এখানে বয়ান হচ্ছে। দ্বীনের মেহনত ও আল্লাহর সন্তুষ্টি কামনায় ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন তারা।

দেশি মুসল্লি ছাড়াও প্রায় ৫০টি দেশের মুসল্লি অংশ নিয়েছেন ইজতেমায়। ইজতেমা উপলক্ষে টঙ্গি, আশুলিয়া, কামারপাড়াসহ আশপাশের বাসাবাড়ীতে অবস্থান করছেন অনেক মুসল্লি।

দ্বিতীয় পর্বে দেশের ১৬টি জেলার মুসল্লিরা ২৯টি খিত্তায় অবস্থান নিয়েছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় সতর্ক প্রহরায় রয়েছেন র্যা ব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ছয় হাজারেরও বেশি সদস্য।

এদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা গেছেন একজন মুসল্লি। মুসল্লিদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা দিতে নিয়োজিত রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার এ বছরের আনুষ্ঠানিকতা শেষ হবে। ১৯৬৭ সাল থেকে তুরাগ তীরে তাবলীগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ