জাতীয়

সাংসদ লিটন হত্যার রহস্য উদঘাটন হয়নি: আইজিপি

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

সরকার দলীয় সাংসদ লিটন হত্যার আসল রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামাত-শিবিরের ক্যাডাররা আগেও নানা ধরণের নাশকতা করেছে তাই পরিবার ও মানুষের দাবি বিবেচনায় নিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ প্রধান আশা করেন দ্রুতই এর রহস্য উন্মোচিত হবে।

এবারের পুলিশ সপ্তাহে ১৩২ জনকে পদক দেয়া হবে তার মধ্যে ৬৭ জনই জঙ্গিবিরোধী অভিযানে ভূমিকার জন্য মনোনয়ন করা হয়েছে। পুলিশের অবোকাঠামো উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগ ও পুলিশ রিফর্ম অধ্যাদেশ বাস্তবায়নের দাবির কথা জানান পুলিশ মহাপরিদর্শক।

আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে পুলিশ সপ্তাহ। এর উদ্বোধন করবেন প্রশানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ পুলিশের নান উদ্যোগ। এবারের প্রতিপাদ্য বিষয়, জঙ্গি ও মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গিকার।

পুলিশের ৬৭ সদস্যকে জঙ্গিবিরোধী অভিযানে ভূমিকা রাখায় পুলিশ পদকের জন্য মনোনীত করা হয়েছে। যার মধ্যে পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ২১ সদস্য রয়েছে।

পুলিশ বাহিনীকে যুগোপযোগী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের জন্য আলাদা বিভাগ প্রতিষ্ঠা ও পুলিশ রিফর্ম অধ্যাদেশ বাস্তবায়নে সরকারের প্রতি এই বাহিনীর দাবির বিষয়টি আবারো তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক।

সরকার দলীয় সংসদ সদস্য লিটন হত্যার আসল রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ, তবে দ্রুতই এ রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ