জাতীয়

শিশুদের যোগ্য করে গড়তে অভিভাবকদের আহ্বান প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য করে শিশুদের তৈরি করতে অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুধু লেখাপড়া নয় বরং শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন প্রতিযোগিতা শিশুদের মেধা-মনন বিকাশের সুযোগ সৃষ্টি করে।

শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের আরো বেশি মনযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ প্রতিযোগী জাতীয় পর্যয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ