জাতীয়

‘আমিন’ ধ্বনিতে শেষ হলো বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে লাখো মুসুল্লির ‘আমিন’ ধ্বনিতে শেষ হলো বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহ ও বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। রোববার সকাল ১১টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত।

টানা ৩৬ মিনিটের মোনাজাত শেষে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা'দ।

মোনাজাতে বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহ ও বাংলাদেশের কল্যাণ কামনা করা হয়। নারীরাও অংশ নেন আখেরি মোনাজাতে।

ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরী মোনাজাতে অংশ নিতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শনিবার রাত থেকে লাখো মুসল্লি মহাসড়কে হেঁটে, বাসে ও ট্রেনে করে টঙ্গির ইজতেমা ময়দানে সমবেত হন। রোববার সকাল সোয়া ৮টার দিকে শুরু হয় হেদায়েতি বয়ান।

এ সময় ইজতেমা প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ময়দানে জায়গা না পেয়ে বহু মুসল্লি অবস্থান নেন রাস্তায়।

এদিকে, মুসুল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভোর থেকে টঙ্গী ও এর আশপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। মুসল্লিদের যাতায়াতে ব্যবস্থা করা হয় ১৯ টি বিশেষ ট্রেনের। ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

গত শুক্রবার ফজরের নামাজের পর আমবায়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় পর্বের ইজতেমা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ