জাতীয়

লিটন হত্যায় বিএনপি-জামাত দায়ী: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

গাইবান্ধার সাংসদ লিটন হত্যার জন্য বিএনপি-জামাতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই লিটনের জন্য কাল হয়েছিল।

জাতীয় সংসদের বছর রোববার প্রথম অধিবেশনের শুরুতে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর মনজুরুল ইসলাম লিটন, আব্দুল হাকিমসহ ৫ সংসদ সদস্যের মৃত্যুতে স্পিকারের শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

সংসদের রেওয়াজ অনুয়ায়ী গাইবান্ধার সংসদ সদস্য লিটনের জীবনের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা, শেখ হাসিনা বলেন, ধর্মের নামে দেশে সাধারণ মানুষকে হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই লিটনকে টার্গেট করে বিএনপি-জামাত।

সংসদ সদস্য হত্যা বিএনপি-জামাতের আন্দোলনের নতুন কৌশল— অভিযোগ করে তিনি বলেন, লিটনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ধরণের ঘটনার বিরুদ্ধে সতর্ক থাকতে সকলের বিরুদ্ধে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় সাংসদ লিটন হত্যায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সংসদ সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ