জাতীয়

সরকারি প্রকল্পের ৮০% অনিয়ম-দুর্নীতি, টিআইবির প্রতিবেদন

টিআইবি
টিআইবি

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সরকারি প্রকল্পের ৮০% অনিয়ম-দুর্নীতিতে ভরা। সোমবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।

তহবিল বরাদ থেকে শুরু করে দরপত্র আহ্বান ও বণ্ঠনের সকল ক্ষেত্রেই ব্যাপক হারে দুর্নীতি হয় বলে, তাদের জরিপে উঠে এসেছে। আর প্রকল্প গ্রহনের ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে, রাজনৈতিক বিবেচনাকেই বেশি প্রাধান্য দেয়া হয়, বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সব অনিয়ম ও দুর্নীতি রোধে, ট্রাস্টি বোর্ড পুনর্গঠন এবং প্রকল্পের সকল পর্যায়ে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।

জলবায়ুর ঝুকি এবং বিপন্নতা মোকাবেলায়, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে সরকার। এ ফান্ড থেকে এখন পর্যন্ত ৩৭৮ টি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পগুলোর অর্থায়ন এবং সুশাসন খতিয়ে দেখতে, ৬টি প্রকল্পে নিবিরভাবে জরিপ চালিয়েছে টিআইবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬টি প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্প নানা রকম দুর্নীতিতে জড়াগ্রস্থ।

এর কারণ হিসেবে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছে টিআইবি। অবস্থা উত্তরনে তাই প্রকল্প হাতে নেওয়ার আগে তার সম্ভ্যাতা যাচাই, অর্থের সঠিক ব্যবহারে তদারকি বৃদ্ধি এবং ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের সুপারিশ করেন তারা।

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ইঙ্গিত করে, সুলতানা কামাল সুপারিশ করেন, বাংলাদেশ কোনোভাবেই যেন জলবায়ু ঝুকির কারণ না হয়।

প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জনমত এবং জনসম্পৃক্ততা সুশাসনের জন্য, অত্যাবশকীয় বলে তিনি মন্তব্য করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ