রাজধানীর যানজট নিরসনে সার্কুলার রেল চালু করতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা প্রভাতি এক্সপ্রেসের নতুন কোচ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ডাবল লাইন করা হবে। অর্থায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু করার পাশাপাশি ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে পায়রা পর্যন্ত এবং আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে।
রেললাইনে বাঁশ দেয়ার বিষয়টিকে অপপ্রচার উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, বাঁশ যেখানে দেয়া হয়েছে সেটি রেললাইনের অংশ নয়। রেলের কোনো লোড এর ওপর পড়ে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: