জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে নির্দেশনা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশকে অস্থিতিশীল করতে আবারো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আঘাতের আশঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন ও আগামী দিনের কার্যক্রম নির্ধারণ ও বাস্তবায়নে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে দেশের ঊর্ধ্বতন পুলিশ কমকর্তাদের উদ্দ্যশ্যে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ভাষণে তিনি এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সমনে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। সবাই দেশের উন্নয়নের প্রশংসা করলেও অনেকেই ক্ষতি করতে ষড়যন্ত্র করছে।

শুধু সন্ত্রাস-জঙ্গিবাদ দমন নয়— মাদককের বিস্তার ঠেকাতেও কঠোর পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশ বাহিনীকে জনসম্পৃক্ততা বাড়িয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করতেও বলেন তিনি।

এ সময় পুলিশের কাজের সহযোগিতায় হেলিক্পটার ক্রয়, গাড়ির ব্যবস্থা ও গ্রেড ওয়ান এ ১০টি পদ সৃষ্টি নিয়ে বাহিনীর দাবি ভেবে দেখার কথা ও জানান তিনি।

এছাড়াও গাইবান্ধার সংসদ সদস্য লিটনের নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ