সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— এ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সকালে নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা শেষ করে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করবেন, নতুন করে প্রস্তাব দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।
এ সময় বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে উল্লেখ করে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: