সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ (মঙ্গলবার)।
গত শনিবার থেকে দেশের ১৪টি উপজেলা এবং মহানগর এলাকার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। এ প্রক্রিয়ায় ভারতীয় তালিকাভুক্ত ও ২০০১ সালে লাল মুক্তিবার্তায় যাদের নাম রয়েছে তারা বাদে যারা মুক্তিযোদ্ধা সনদের জন্য আবেদন করেছেন তাদের তালিকা যাচাই-বাছাই হচ্ছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নতুন আবেদন করা ১৩৮ জন ও ভাতাপ্রাপ্ত ৩৯ জন মুক্তিযোদ্ধার নামে অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাক্ষাৎকার নেয় যাচাই-বাছাই কমিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: