জাতীয়

জঙ্গিবাদ-মাদক থেকে দূরে থাকতে ছাত্রলীগের প্রতি আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূনর্মিলনী ও মহাসমাবেশ তিনি এ কথা বলেন।

যারা শিক্ষার্থীদের জঙ্গিবাদের পথে নিয়ে গিয়ে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, এসব পথে হাঁটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।

ছাত্রলীগের উদ্দশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রধানমন্ত্রী, শিক্ষার আলো জ্বেলে প্রগতির পথে এগিয়ে যেতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ছাত্রলীগকে আরো সুসংগঠিত করে গড়ে তোলার আহ্বানও জানিয়ে তিনি আরো বলেন, সেবার ব্রত নিয়ে সংগঠনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজেদের যোগ্য হিসেবে গড়তে হবে।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের জড়িয়ে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।

ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যারা শিক্ষার্থীদের বিপথে নেয়ার চেষ্টা করতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত গড়ার কথাও বলেন শেখ হাসিনা।

নিজ নিজ এলাকাকে দ্রুত নিরক্ষরমুক্ত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ শুরু করার আহ্বানও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ