মেধাবী ও যোগ্যদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বাষির্কীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যোগ্য চরিত্রবান মানুষ রাজনীতিতে না থাকলে রাজনীতি অযোগ্যদের দখলে চলে যাবে।
রাস্তা বন্ধ করে র্যা লি না করতে ছাত্রলীগের নেতাকর্মীদের আবারো আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এতে সম্মতি জানিয়ে নেতাকর্মীরা বলেন, শুক্র ও শনিবার ছাড়া তারা কোন র্যা লি করবে না।
অনুষ্ঠানে ছাত্রলীগের একসময়ের বর্ষীয়ান নেতা সংসদ সদস্য তোফায়েল আহমেদ সংগঠনের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরেন। ছাত্রদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: