রাস্তার একপাশে তাদের বসতে দেয়ার দাবি জানিয়েছে হকাররা— এ সময় গুলিস্তান এলাকা থেকে উচ্ছেদের প্রতিবাদে মিছিল-সমাবেশ করে তারা। মঙ্গলবার বিকেলে মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তারা স্মারকলিপি দেন।
উচ্ছেদের বিষয়ে কিছুই জানেন না দাবি করে, পূনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না বলে তাদের আশ্বাস দিলেন মেনন।
গুলিস্তান, মতিঝিল ও আশপাশের এলাকা থেকে উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর পল্টনে মিছিল বের করে হকার্স ইউনিয়ন। মিছিল নিয়ে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় তারা।
সমাবেশ থেকে দশ দফা দাবি জানিয়ে হকাররা বলেন, ফুটপাতের একটি অংশে তাদের বসার ব্যবস্থা করতে হবে। হকারদের জন্য নয়— যেখানে সেখানে পার্কিং-এর কারণেই যানজট সৃষ্টি হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কাছে তারা স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেনন বলেন, সরকার হকারদের বিপাকে ফেলতে চায় না।