নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে আওয়ামী লীগ দলীয় লোক প্রত্যাশা করে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা রয়েছে— সার্চ কমিটির জন্য কোনো নাম দল থেকে প্রস্তাব করা হয়নি। আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কমিটির সদস্য হোক সেটিও চায় না আওয়ামী লীগ।
এ সময় দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এ নেতা বলেন, দুর্নীতি রাতারাতি কমবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: