জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে হরতাল

তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হরতাল
তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হরতাল

সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে আধাবেলা হরতাল পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। হরতালের সমর্থনে রাজধানীতে মিছিলও বের করা হয়।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলে আন্দোলন চলবে উল্লেখ করে জাতীয় কমিটি থেকে বলা হয়, হরতাল সমর্থকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহাবাগ এলাকায় মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলো। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় গিয়েই পুলিশের বাধার মুখে পড়েন মিছিলকারীরা।

এক পর্যায়ে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পিছিয়ে যায়। পরে পুলিশের একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করেন হরতাল সমর্থকরা।

পল্টন, প্রেসক্লাব, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল হলেও কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি।

রাজধানীর প্রধান সড়কগুলোতে নগর পরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলকভাবে যানবাহন ছিল কিছুটা কম।

এদিকে, কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ জানিয়েছেন, সুন্দরবন ধ্বংস হলে সেখানের ৫ কোটি মানুষ জলবায়ু বিপন্নতার মুখে পড়বেন— সঙ্গে সঙ্গে দেশও ধ্বংস হবে।

তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি থেকে সরকারকে সরে আসতেই হবে বলে জানান কমিটির এ সদস্য সচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ