জাতীয়

সার্চ কমিটির প্রথম বৈঠক শনিবার

সার্চ কমিটি
সার্চ কমিটি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশের দায়িত্ব পাওয়া সার্চ কমিটির প্রথম বৈঠক হতে যাচ্ছে আগামীকাল (শনিবার)। কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্ব ৬ সদস্যই যোগ দেবেন এ বৈঠকে।

কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার দেশ টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রত্যেক দলই এবিষয়ে নিজ নিজ প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরে। এ পরিপ্রেক্ষিতে বুধবার রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন কমিটির ৬ সদস্যের কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সার্চ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে শনিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রথম বৈঠকে বসবে।

কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম একথা জানিয়েছেন।

১০ কার্য দিবসের মধ্যে নতুন সিইসিসহ নির্বাচন কমিশনারদের নাম সুপারিশের লক্ষ্যকে সামনে রেখে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্চ কমিটির ৬ সদস্যের প্রত্যেকেই বৈঠকে উপস্থিত থাকবেন, বলে জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসপি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

২০১২ সালের মতো এবারও সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিভাগের একজন অতিরিক্ত সচিব সার্বিক বিষয়ে কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ