যারা রামপাল নিয়ে আন্দোলন করছেন তাদের সেখানে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে প্রকৌশলীদের সম্মেলনে তিনি বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না।
শেখ হাসিনা বলেন, যারা রামপাল নিয়ে কথা বলছেন— তারা ঢাকায় বসে আন্দোলন করছেন বরং রামপালে যাচ্ছেন না। বিদেশেও রামপাল নিয়ে অপপ্রচার চলছে।
জঙ্গিবাদ উষ্কে দিয়ে যারা দেশে আইএস আছে বলে অপপ্রচার করতে চায়, তাদের বিরুদ্ধে সর্তক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রকৌশলীসহ সবাইকে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ- আইইউবি;র ৫৭ তম সম্মেলন উদ্বোধন করতে শুক্রবার চট্টগ্রাম যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল এগারোটার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রজেক্টরের মাধ্যমে প্রকৌশলীদের ৮টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।