জাতীয়

দলগুলোর কাছে ৫টি করে নাম চেয়েছে সার্চ কমিটি

শফিউল আলম
শফিউল আলম

নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী ৩১ জানুয়ারি সকাল এগারোটার মধ্যে রাজনৈতিক দলগুলোকে নাম জমা দিতে বলেছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির সঙ্গে মত বিনিময় করা প্রত্যেক রাজনৈতিক দল সর্বোচ্চ ৫ জনের নাম নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি বিভাগে জমা দিতে বলা হয়েছে।

শনিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

সকাল ১১টার কিছু পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি। নতুন নির্বাচন কমিশন গঠনে করণীয় ঠিক করতে কমিটির ছয় সদস্যের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

দেড় ঘন্টার বৈঠক শেষে বের হয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, কমিটির প্রথম বৈঠকে আগামী ৩১ জানুয়ারি দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ৫ জনের নাম প্রস্তাব করে তা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার বিকালে নাগরিক সমাজের সঙ্গে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য একে আজাদ, এসএমএ ফায়েজ, সুলতানা কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার ছহুল হোসেন, এম সাখাওয়াৎ হোসেন, ড. তোফায়েল আহমেদ, বদিউল আলম মজুমদারসহ মোট ১২ জনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

বৈঠক প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি সার্চ কমিটির সদস্যরা বলেন, তাদের প্রতিনিধি হয়ে মন্ত্রিপরিষদ সচিবই গণমাধ্যমকে জানাবেন।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের তালিকা থেকে যাচাই বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নির্বাচনে ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে এ সার্চ কমিটি। এ তালিকা থেকেই নতুন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ