নিজ এলাকায় সড়কের নিরাপত্তা নিশ্চিতে সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সড়কপথে জননিরাপত্তা নিশ্চিতে শনিবার রাজধানীতে ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ আয়োজিত সপ্তম মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
দুর্ঘটনা রোধ করতে কার্যকর ও যুগপোযোগী আইন সংসদে উত্থাপিত হলে তা দ্রুত পাসের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে স্পিকার বলেন, জনগণকে সচেতন করতে রাজনৈতিক নেতাদেরকে বক্তৃতায় সড়ক দুর্ঘটনার বিষয়ে বক্তব্য তুলে ধরতে হবে।
আর শিক্ষার্থীদের সচেতন করতে পাঠ্যপুস্তকে সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় সংযোজনের পাশাপাশি জাতীয় সংসদের সাংসদদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বানও জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ সময় সড়ক পথে দুর্ঘটনা নিরসনে এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে গ্রহণ করতে নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
আর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, অনভিজ্ঞ ও অযোগ্যরা যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সকলের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
রাজনৈতিক করণে সড়ক দুর্ঘটনা আইনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি বলেও অভিযোগ করেন তিনি।