জাতীয়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

শাহবাগে মানববন্ধন
শাহবাগে মানববন্ধন

রামপালে বিদ্যুৎপ্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতালের সময় শাহবাগে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শনিবার সকালে জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সুন্দরবন রক্ষায় বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি অর্ধদিবস হরতাল পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এ হরতালের সংবাদ সংগ্রহের সময় শাহবাগে পুলিশি নির্যাতনের শিকার হন বেসরকারি টিভি এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলীম। নির্যাতনের প্রতিবাদে শনিবার সকালে শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।

এর সঙ্গে সংহতি জানান দেশের জেষ্ঠ্য সাংবাদিক ও সাংবাদিক নেতারা। এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মানববন্ধন থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।

এদিকে, রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ওই হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেলেই তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ