প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে নাম সুপারিশ করবে— তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সার্চ কমিটির সুপারিশ করা এ সিইসি আগের চেয়ে ভালো হবেন আর তাদের নেতৃত্বে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। আগামীতে নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে।
এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: