জাতীয়

জঙ্গি-অপরাধ প্রবণতা থেকে শিশু-কিশোরদের দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

জঙ্গি ও অপরাধ প্রবণতা থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে শিক্ষক ও অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে নানা পদক্ষেপের পাশাপাশি দেশজুড়ে মাল্টিমিডিয়া ক্লাসসহ প্রযুক্তি শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তাদের নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি শিক্ষায় অগগ্রতির জন্য ল্যাপটপ ও প্রজেক্টর উপহার দেয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর বিনামূল্যে ৩৬ কোটি ৩১ লাখ ২৪৫টি বই বিতরণ করা হয়েছে— প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এসব বই বিতরণ করা হয়েছে। ২০১০ সাল থেকে গত আট বছরে ২২৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ১২৮ খানা বই বিতরণ করা হয়েছে। এ বছর উপজাতিদের জন্য তাদের মাতৃভাষায় আটটি বই দেয়া হয়েছে। আমরা যে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি, পৃথিবীর অন্য কোনো দেশ হয়তো এ নজির দেখাতে পারবে না।

এ সময় তিনি নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দেন।

শিক্ষক নিয়োগ ও তাদের চাকরি সরকারিকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের কথাও বলেন প্রধানমন্ত্রী।

উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

শিক্ষায় বরাদ্দকে বিনিয়োগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যে শিক্ষার ক্ষেত্রে বাজেট দিই, তা আমার কাছে ব্যয় মনে হয় না। আমি মনে করি এটা বিনিয়োগ। আমরা তো এই অর্থ দিয়ে ভবিষ্যৎ বংশধরদের গড়ে তুলছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ