জাতীয়

ভারত ভ্রমণে ই-টোকেন লাগছে না

ভারত ভ্রমণে ই-টোকেন লাগছে না
ভারত ভ্রমণে ই-টোকেন লাগছে না

ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটের বিমান-সড়ক-রেলের বিপরীতে বাংলাদেশি পর্যটকদের জন্য ই-টোকেন লাগবে না।

রাজধানীর মিরপুরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ ও বরিশাল শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেয়া যাবে।

তারা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ‘ট্যুরিস্ট ভিসার’ জন্য আবেদন করতে পারবেন।

রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে মিরপুর আইভিএসিতে এটি কার্যকর আছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরের আইভিএসিতে এটি কার্যকর হবে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি ভ্রমণকারী যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাসের নিশ্চিত টিকিট (যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমা দেয়ার তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com—এই ঠিকানায় পাওয়া যাবে।

এই প্রক্রিয়াটি ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজ করার একটি ধারাবাহিক প্রচেষ্টা বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সব বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ