জাতীয়

বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ির নয়টি নদী খনন করা হবে: নৌমন্ত্রী

 বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ির নয়টি নদী খনন করা হবে: নৌমন্ত্রী
বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ির নয়টি নদী খনন করা হবে: নৌমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম এলাকার তিন জেলার নদ-নদী উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার।

বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার নয়টি নদী খনন, সীমানা নির্ধারন এবং তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রোববার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে রামগড়-সাবরুম এবং নাইখ্যংছড়ি- ঘুমদুম এলাকায় দুটি স্থল বন্দর নির্মাণেরও সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় নৌ পরিহনমন্ত্রী আরো জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মিয়ানমারের সঙ্গে আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি দুদেশেরই রাজস্ব বাড়বে অন্যদিকে নদী খননের ফলে নৌপথে যাতায়াত সহজ হবে।

পার্বত্য চট্টগ্রাম এলাকার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, সীমানা নির্ধারন এবং স্থলবন্দর নির্মানে সংশ্লিষ্টদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বৈঠকে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি এই তিন জেলার, কাঁচালং, মাইনি, কর্ণফুলি, ইছামতি, মাতামুহুরী, সাঙ্গু, ফেনী এবং হালদাসহ মোট নয়টি নদ-নদীর নাব্যতা উদ্ধারে খনন করার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে নৌ পরিবহনমন্ত্রী ব্রিফিংয়ে জানান, সড়কের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে নৌপথে সহজ যাতায়াতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যদিকে নাইখ্যংছড়ি ও ঘুমদুম এবং রামগড় ও সাবরুম এলাকায় স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রাজস্ব আদায় বাড়বে, চোরাচালান, মাদক পাচার এবং অপরাধ কমে আসবে।

এসময় মংলা ঘুশিয়া খালী নদী খননের উদাহরন টেনে মন্ত্রী বলেন, নদ-নদী খননের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ