জাতীয়

সার্চ কমিটিতে নাম দিল আ’লীগ-বিএনপি

আ’লীগ-বিএনপি
আ’লীগ-বিএনপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিল আওয়ামী লীগ ও বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দল। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেয় দলগুলো।

বেলা ১১টায় সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দেয় : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাপ মোজাফফর, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, জাসদ (ইনু), তরিকত ফেডারেশন।

এদিকে, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকেলে ৩টার মধ্যে পাঁচ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি।

এর আগে সোমবার রাতে আওয়ামী লীগের জরুরি যৌথসভা ও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দল দুই পক্ষ থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের জরুরি যৌথ সভা এবং বিএনপি স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

আর গুলশানে রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া। এ বৈঠকে সার্চ কমিটিতে নাম দেয়ার সিদ্ধান্ত হয়।

গত রোববার রাতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দেয়া না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচন যারা পরিচালনা করবেন— তাদের নির্বাচনের জন্যয় গত বৃহস্পতিবার ৬ সদস্যেকর একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনারদের নামের এক প্রস্তাব বঙ্গভবনে পাঠাবে। তার মধ্য থেকে অনধিক ৫ জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন রাষ্ট্রপতি।

ইসি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার প্রথম বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিটির কাছে কাছে ৫ জন করে ব্যক্তির নাম চায় সার্চ কমিটি। এ জন্য দলগুলোকে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ