বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজ প্যাকেজে প্রত্যেক হজ যাত্রীর খরচ পড়বে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা এছাড়া কোরবানির জন্য ১০ হাজার ৭৫০ টাকা সঙ্গে নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহিম বাহার এ প্যাকেজ ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভা এ প্যাকেজ অনুমোদন করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর আগামী ১ সেপ্টেম্বর হজ হওয়ার কথা। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরু হবে। আগামী ৩০ মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: