জাতীয়

কাস্টম-কোম্পানি আইনসহ কয়েকটির সংশোধনী আনা হবে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষে কাস্টম আইন, কোম্পানি আইনসহ কয়েকটি আইন সংশোধন ও পরিবর্তনের জন্য আগামী সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের শিল্পখাতের গ্যাস সংকট এ বছরই নিরসন হবে আর রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ: বিডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকে দেশের বিনিয়োগ পরিস্থিতি তরান্বিত করতে আন্তর্জাতিক মানের বিনিয়োগ পরিবেশ তৈরির আহ্বান জানান বিডার নির্বাহী চেয়ারম্যান গাজী আমিনুল ইসলাম।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, দেশের বিনিয়োগ বাড়াতে হলে কাস্টম আইনসহ বেশ কয়েকটি আইনের পরিবর্তন ও সংশোধন করতে হবে।

নিজ দপ্তরে মেট্রোপিলটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় তিনি শিল্পখাতে গ্যাস সংকট নিরসন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, পণ্য রপ্তানিতে বহুমুখীকরণসহ সরকারের নানা উদ্যোগ ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি করেন তোফায়েল আহমেদ।

পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা নিয়ে সরকার ভাবছে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ