তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার বিকেল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মামুদ আলী।
গত বুধবার বিকেলে তিন দিনের সফরে ঢাকা আসেন মাহমুদ আব্বাস। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেয়ার পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাহমুদ আব্বাস।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক ও পরে একান্ত বৈঠক করেন তিনি। সৌজন্য সাক্ষাত করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও। এটি ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রথম বাংলাদেশ সফর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: