জাতীয়

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তার পূর্ব নির্ধারিত কর্মসূচি আধাঘণ্টা পিছিয়ে দিয়েছেন।

রোববার সকাল ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শিক্ষা বিষয়ে ই-নাইন মন্ত্রিপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা ছিল।

খবর বাসস।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানের সময় ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন।

তিনি বলেন, অনুষ্ঠান এখন সাড়ে ১০টায় শুরু হবে। এসএসসি পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

উপ-প্রেস সচিব বলেন, পরীক্ষার দিনগুলোতে তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

'একুশ শতকের জন্য শিক্ষা' এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে রোববার তিন দিনব্যাপী শিক্ষা বিষয়ক ই-নাইন মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে।

সবার জন্য শিক্ষা (ইএফএ) এই লক্ষ্য অর্জনে শিক্ষা বিষয় অভিজ্ঞতা তুলে ধরতে উত্তম কর্মপদ্ধতি বিনিময় এবং অগ্রগতি পর্যালোচনার জন্য ই-নাইন ভুক্ত বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া ও পাকিস্তান বৈঠকে অংশ নিচ্ছে।

বৈঠকে প্রতিপাদ্য বিষয়ে দুই বছর মেয়াদে ই-নাইনভুক্ত দেশগুলোর সহযোগিতা জোরদারে করণীয় নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

১৯৯৩ সালে যাত্রার শুরু থেকে ই-নাইন নেটওয়ার্ক ইএফএ এবং সাউথ-সাউথ সহযোগিতা ক্ষেত্রে শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ