জাতীয়

সাংবাদিক শিমুল হত্যায় মেয়র জড়িতের প্রমাণ মিললে অবশ্যই গ্রেপ্তার

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে—কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

মন্ত্রী বলেন, যত বড় প্রভাবশালী হন না কেন তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। শিমুল হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক তাকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, হত্যাকাণ্ডে যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালী জড়িত থাকুক না কেন; অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে শিমুল মারা যাওয়ার পর পুলিশের সহায়তায় মেয়র মীরু পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন। এ ঘটনায় মামলা শিমুলের স্ত্রী মামলা করেন। দেশব্যাপী প্রতিবাদ উঠেছে শিমুল হত্যাকারীদের গ্রেপ্তারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ