জাতীয়

সুরঞ্জিতের মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে ‘একটি অধ্যায়ের’ অবসান

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

উত্তাল ষাটের দশকে রাজনৈতিক জীবন শুরু করা সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন কথা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি আর প্রগতির পক্ষে। মুক্তিযুদ্ধের অকুতোভয় এ যোদ্ধা সাত-সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছিলেন বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী কমিটির কো-চেয়ারম্যান।

চিরজীবন গণমানুষের পক্ষে কথা বলা এ মানুষটির জীবন থেমে গেল ৭১ বছর বয়সে। তার প্রয়াণে এদেশের রাজনীতিতে সমাপ্তি ঘটল একটি উজ্জ্বল অধ্যায়ের।

সংসদে যার ক্ষুরধার বক্তব্যের সামনে দাঁড়ানো ছিল দুরূহ, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেন সহজ সরল সাবলীলভাবে- তিনি সুরঞ্জিত সেনগুপ্ত। উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, মহান মুক্তিযুদ্ধে সম্মুখ-সমরের যোদ্ধা, আমৃত্যু গণমানুষের পক্ষে কথা বলা এ রাজনীতিকের জন্ম ১৯৪৫ সালের ৫মে সুনামগঞ্জের আনোয়ারাপুর গ্রামে।

উত্তাল ষাটের দশকে ছাত্র ইউনিনয়নে রাজনীতি দিয়ে শুরু। ৭০'র নির্বাচনে আসাম প্রাদেশিক পরিষদের মন্ত্রী, আওয়ামী লীগের প্রার্থী অক্ষয় কুমার দাসকে পরাজিত করে রাজনৈতিক অগ্রযাত্রার শুরু এরপর একে একে ন্যাপ, একতা পার্টি, গণতন্ত্রী পার্টি হয়ে ১৯৯৪ এ তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ এ আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা হন তিনি।

বাহাত্তরের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন পঞ্চদশ সংশোধন কমিটির কো চেয়ারম্যান। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদ তিনি। রাজনীতির জটিল অঙ্ক সহজেই কষতে জানতেন তিনি। স্বভাবজাত সরলতায় প্রতিপক্ষকে ব্যঙ্গ করতেন হাসি-ঠাট্টায়।

১৯৬৫ সালে ঢাকা বিশ্বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে ঢাকা সেন্ট্রাল 'ল' কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাপে যোগ দেন। ন্যাপের ভাঙনের পর গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন।

আওয়ামী লীগে যোগ দিয়ে প্রথমে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরে দলটির সভাপতিমণ্ডলীর সদ্যস হন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন তিনি। ২০১১ সালে প্রথমবারের মতো মন্ত্রী হন তিনি। রেলমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত সহকারীর দুর্নীতির দায় মাথায় নিয়ে পরে পদত্যাগ করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও সংসদীয় বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শেষ দিন পর্যন্ত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো একটি উজ্জ্বল অধ্যায়ের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ