জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • সার্চ কমিটির বৈঠক শেষ

ইসি গঠনে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত

সার্চ কমিটি
সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত তালিকা থেকেই নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।

এরইমধ্যে নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিতে সার্চ কমিটির সদস্যরা এরই মধ্যে বঙ্গভনে পৌঁছেছেন। সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ৪টার কিছু পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বসে সার্চ কমিটি।

প্রায় দেড় ঘণ্টা পর বৈঠক শেষে অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংবাদিদের জানান, নির্বাচন কমিশন গঠনে দশ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

তবে ওই তালিকায় কারা আছেন, সে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত তালিকা থেকেই নাম চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, বিশিষ্ট নাগরিকদের সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের যেসব ব্যক্তিদের সঙ্গতি মিলেছে তাদের মধ্য থেকেই দশ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এদের মধ্য থেকেই নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সুপ্রিম কোর্টে নিজেদের মধ্যে বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন নির্বাচন কমিশন গঠনে দশ জনের চূড়ান্ত তালিকা এবং ১৬ বিশিষ্ট নাগরিকের মত বিনিময়ের সারসংক্ষেপ তুলে দেয় সার্চ কমিটি।

এদের মধ্য থেকেই নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

এদিকে, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য তিন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকাল তিনটায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ