জাতীয়

মন্ত্রিসভায় সার্বভৌম সম্পদ তহবিলের প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অলস অর্থ থেকে পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এ তহবিল গঠিত হলে সরকার জনস্বার্থে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাণিজ্য সংগঠন আইনসহ তিনটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন ও দুটি খসড়ার অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভায় বৈঠক শেষে এ কথা জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম বলেন, এ তহবিল গঠনে আইন তৈরির পাশাপাশি কাঠামোও তৈরি করা হবে। বর্তমানে দেশে কোনো মানিলন্ডারিং নেই।

সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিরিষদ সচিব শফিউল আলম। শুরুতে ২ বিলিয়ন ডলার দিয়ে শুরু করা এ এ রিজার্ভ থেকে অর্থ নিয়ে যে কোনো খাতে সরকার ব্যবহার করতে পারবে।

মানিলন্ডারিং রোধে প্রতিবেশি দেশগুলোর তুলনার বাংলাদেশের অবস্থানও তুলে ধরে তিনি আরো বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের মিউচুয়াল ইভেলুয়েশনের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের প্রক্রিয়া অবহিত করা হয় মন্ত্রিসভায়।

এছাড়াও কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনায় অনিয়ম হলে সাজার বিধান রেখে আইনের খসড়ার অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্টস আইন ২০১৭'র খসড়ায়ও অনুমোদন দেয়া হয়।

এ সময় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় চারনেতার একজন কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রস্তাবগ্রহণ করে মন্ত্রিসভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ