জাতীয়

নতুন সিইসি কে. এম নুরুল হুদা

নতুন সিইসি কে. এম নুরুল হুদা
নতুন সিইসি কে. এম নুরুল হুদা

নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে. এম নুরুল হুদা।

আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার শাহাদৎ হোসেন চৌধুরী এবং এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম।

সোমবার রাত সাড়ে ন'টায় প্রজ্ঞাপন জারি শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিং এ তথ্য জানান। এর আগে দশ জনের নামের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচ জনকে চূড়ান্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করে, নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে দশ জনের নামের তালিকা হস্তান্তর করে সার্চ কমিটি। সে তালিকা থেকে যাচাই-বাছাই করে নতুন নির্বাচন কমিশনে পাঁচ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ ওই পাঁচজনের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব, কে. এম নুরুল হুদা, কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহাদৎ হোসেন চৌধুরী এবং রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম।

পরে রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদারকে বিএনপির প্রস্তাবিত নাম থেকে নেয়া হয়েছে আর বেগম কবিতা খানমের নাম প্রস্তাব করেছিল আওয়ামী লীগ।

এর আগে বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত তালিকা থেকে দশ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতি কাছে হস্তান্তর করে সার্চ কমিটি।

এদিকে বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তারা।

আর কে. এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনাররা শপথ নেবেন ৮ ফেব্রুয়ারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ