জাতীয়

ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত পেয়ে স্কুলছাত্র-গাড়ির ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বাসে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর। এদিকে সড়ক দুর্ঘটনায় ব্যাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্র। পথে মহাখালীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত পায় সে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিবুল ইসলাম বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলে, সকালে বিনিময় পরিবহনের একটি বাসে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল। এ সময় মহাখালীর আমতলীতে জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্প পোস্টের সঙ্গে মাথায় আঘাত পায় সে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাকিবুলের কাছে প্রবেশপত্র ও আইডি কার্ড পাওয়া গেছে। সে রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। সঙ্গে তার মা ছিল।

এদিকে, রাজধানীর টিকাটুলিতে বাস উল্টে বাংলাদেশ ব্যাং কের এক কর্মকর্তা গোলাম হোসেন (৫৫) মারা গেছেন, আহত হয়েছেন আরো দুইজন।

পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন বলেন, সকাল ৮টার দিকে ইত্তেফাক মোড়ের কাছে এ দুর্ঘটনায় এ কর্মকর্তা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া বলেন, গোলাম হোসেন (৫৫) বাংলাদেশ ব্যাং কের একজন উপ পরিচালক ছিলেন। যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নম্বর রুটের একটি বাস টিকাটুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যারত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পরে পকেটে থাকা পরিচয়পত্র দেখে গোলাম হোসেনের পরিচয় জানা যায় বলে এসআই বাচ্চু জানান।

তিনি বলেন, আহত একজন নারী ও একজন পুরুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ